মাগুরায় কলেজ হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত লাশ!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের গার্লস হোস্টেলের একটি কক্ষ থেকে আজ শনিবার সকালে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সে আত্মহত্যা করেছে।

নিহত ছাত্রীর নাম চৈতী (১৯)। সে ওই কলেজের অনার্স বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের স্কুল শিক্ষক রূপ কুমার মন্ডলের মেয়ে।

মাগুরা সদর থানা পুলিশের তদন্তকারী অফিসার (এসআই) শফিকুল ইসলাম জানান, সরকারি কলেজের মহিলা হোস্টেলের চতুর্থ তলায় ৪০১ নম্বর রুমে একটি মেয়ে দরজা লাগিয়ে গলায় ফাঁস লাগিয়েছে। এ সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে নিহত চৈতীর মরদেহ উদ্ধার করে। চৈতির পরিবার এটি আত্মহত্যা হতে পারে বলে পুলিশের কাছে জানিয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

তিনি আরো জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: