মাগুরানিউজ.কমঃ
আচরণবিধি লঙ্ঘণের দায়ে মাগুরা মহম্মদপুরের ২নং বিনোদপুর ইউনিয়নের আওয়ামীলীগের বহুল আলোচিত দলীয় প্রার্থী শিকদার মিজানুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ রবিউল ইসলাম শুক্রবার সকালে ওই দন্ড দেন।
গত বুধবার দুপুরে মোটরসাইকেল, ইজিবাইক, পিকআপে করে লোকজন নিয়ে এবং বিরাট নৌকা প্রতিক বানিয়ে ভ্যানের উপর বসিয়ে শোডাউন সহকারে মনোনয়নপত্র দাখিল করেন শিকদার মিজানুর রহমান। এ কারণে শুক্রবার সকালে তাকে ৫ হাজার টাকা জরিমান করা হয়।
সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।


