কেবল সাকিবের ফিফটিটাই

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন- 

বাংলাদেশের হয়ে টি২০ ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পথে ১১ রান তুলতেই ইতিহাসের পাতায় নাম উঠে যায় বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারের। 

ঠিক পরের ম্যাচেই অর্থাৎ টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ফিফটি করার পথে ২১ রান করে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হাজারি ক্লাবে নাম লেখান সাকিব আল হাসান। টি২০ ক্রিকেটে আগেই উইকেটের ‘ফিফটি’ করেছিলেন সাকিব। বর্তমানে তার উইকেটের সংখ্যা ৬১।

কলকাতার ইডেন গার্ডেনে বুধবার পাকিস্তানের বিপক্ষে ফিফটির পথে গড়া হাজার রানের কীর্তি সাকিবকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। প্রথম বাংলাদেশি হিসেবে হিসেবে ৫০ উইকেট নেওয়ার পাশাপাশি ১ হাজার রানের মাইলফলক ছুঁলেন সাকিব। এই কীর্তিটা বিশ্বসেরা অলরাউন্ডার গড়লেন বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে। 

সাকিবের আগে টি২০তে এমন নজির গড়েছিলেন শুধু শহিদ আফ্রিদিই। অনন্য এই কীর্তি গড়তে পাকিস্তানের দলপতিকে খেলতে হয়েছে ৬৯ ম্যাচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব ৫১ ম্যাচ খেলেই অনন্য এই মাইলফলকটা স্পর্শ করে ফেললেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: