মাগুরানিউজ.কমঃ
মাগুরার উন্নয়নের রুপকার সাবেক সংসদ সদস্য মরহুম আসাদুজ্জামান এমপি’র ছোট ভাই, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড সাইফুজ্জামান শিখরের চাচা মো: নুরুজ্জামান আর নেই। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বার্ধক্যজনিত কারণে তিনি মাগুরার মহম্মদপুরের জোকা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভূগছিলেন।
পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে সহকারি শিক্ষক হিসেবে অবসর গ্রহণকারী নুরুজ্জামান- স্ত্রী, ৩ ছেলে ও অসংখ্য সহকর্মী রেখে গেছেন।
আজ (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় মরহুমের নামাজে জানাজা জোকাস্থ বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


