মাগুরানিউজ.কমঃ
হেমন্তের মাঝামাঝি সময়েই মূলত ষড়ঋতুর এই দেশে শীত বুড়ির আগমন ঘটে। কিন্তু আজ বৃহস্পতিবার ভোর সকাল থেকেই মাগুরা শহরে শুরু হয়েছে বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কখনোবা ঝিরিঝিরি বাতাস, শিহরিত হলো তপ্ত শরীর। অনেকেরই আজ ঘুম ভেঙ্গেছে বৃষ্টির রিমঝিম শব্দে। তবে কার্তিকের মধ্যভাগের এই বৃষ্টিতে কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে শহরবাসীকে। সাতসকালে যাদের ঘরের বাইরে বের হতে হয় তাদের অনেককেই কাকভেজা হতে হয়েছে। স্কুলগামী শিশুদের নিয়ে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে অভিভাবকদের।
এদিকে বুধবারই আবহাওয়া অফিস জানিয়েছিল, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে আকাশ থাকবে মেঘলা। আবহাওয়া পূর্সেভাসে হালকা বৃষ্টিরও কথা বলা হয়েছিল। সেই বৃষ্টিতেই ভিজেছে মাগুরা।


