মাগুরায় মুক্তিযোদ্ধার বাড়িতে দুধর্ষ চুরি

মাগুরানিউজ.কমঃ

সলডেস্ক রিপোর্ট-

মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত শিক্ষক আনোয়ার মীরের বাড়িতে জানালার গ্রীল কেটে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামে।

মুক্তিযোদ্ধা আনোয়ার মীর জানান, ঘটনার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো সবাই ঘুমিয়ে পরেন। এই সুযোগে চোরেরা জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। পরে ঘরের থেকে চাবি সংগ্রহ করে আলমারী খুলে ৪ টি চেন, ২ টি নেকলেস, ৫ জোরা কানের দুল, ৩ টি রুলি, ১ জোরা নুপুর, ৩ টি আংটি, ১ টি মোবাইল সেট, ১ টি সিতাহার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে সকালে উঠে দরজা খোলা দেখে বাড়িতে চুরি হয়েছে বলে জানতে পারেন।

এ ব্যাপারে বাবুখালী পুুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আনোয়ার হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্থানীয় জানাশোনা ব্যাক্তিরা চুরির কাজে সহয়তা করেছে। কারণ গ্রীল কাটার পূর্বে চোরেরা জানত কোন স্থানে চাবি পাওয়া যাবে এবং কোন ঘরে নগদ অর্থ স্বর্ণ অলংকার রয়েছে। এসব বিষয়ে ধারণা নিয়ে চুরির কাজ সংঘটিত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: