মাগুরায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহি পিতা-পুত্রের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরায় শুক্রবার রাতে মাইক্রোবাসের ধাক্কায় মটর সাইকেল আরোহি পিতা-পুত্র নিহত হয়েছে। নিহতরা হচ্ছে দি একমি ল্যাবরেটরিজ কোম্পানির মেডিকেল রিপ্রেজেনটিভ কৃষ্ণপদ বিশ্বাস (৩৫) এবং তার পুত্র সাম্য বিশ্বাস (৪)।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষ্ণ বিশ্বাস স্ত্রী নীলিমা বিশ্বাস এবং ছেলে সাম্যকে নিয়ে সদর উপজেলার আলমখালি এলাকা থেকে মাগুরার লক্ষ্মীকান্দর গ্রামে বাড়িতে ফিরছিলেন। পথে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তারা গুরুতর জখম হয়। ঘটনার পর এলাকাবাসি তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কৃষ্ণপদ বিশ্বাস ও শিশু পুত্র সাম্যর মৃত্যু হয়।

দূর্ঘটনায় আহত স্ত্রী নীলিমা বিশ্বাসকে হাসপাতালে চিকিৎসি দেয়া হচ্ছে। তিনি এই হাসপাতালের স্টাফ নার্স। তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ঘাতক মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: