মাগুরায় প্রতিবন্ধী নারী ধর্ষণকারীর বিচারের দাবিতে মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করার অপরাধে দোষী ব্যক্তির শাস্তি এবং ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া শিশুর পিতৃ পরিচয়ের দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে। এ মানববন্ধন থেকে আরো দাবি করা হয়, এ ঘটনায় হওয়া মামলার বিপরীতে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।

সোমবার সকাল ১১টার দিকে শহরের প্রেসক্লাবেব সামনের সড়কে স্থানীয় দারিদ্র দূরীকরণ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি, মাগুরার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধন থেকে অভিযোগ করা হয়, মাগুরার জেলার শ্রীপুর উপজেলার বারেখা মর্দ্দমখোলা গ্রামের সোহান লস্কর নামে এক ব্যক্তি ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় তার একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। এ ঘটনায় মামলা করা হয়। পুলিশ আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। ওই নারীর পরিবারের দাবি, মামলা করার কারণে আসামির পরিবারের পক্ষ থেকে তাদের হুমকি দেওয়া হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধর্ষণের শিকার নারীর বাবা ফজলু শেখ, শফিকুল ইসলাম প্রমুখ। এরপর মানবন্ধনকারীরা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করেন।

ধর্ষণের শিকার মেয়ের বাবা ফজলু শেখ অভিযোগ করে বলেন, ‘২০১৮ সালের ৩১ জানুয়ারি বেলা ১২টার দিকে তার প্রতিবন্ধী মেয়ে (৩০) বাড়ির পাশে কুমার নদীর তীরে মেহগানী বাগানে খড়ি কুড়াতে গিয়েছিলো। সেখানে সোহান লস্কর তাকে ধর্ষণ করে। এই ঘটনা তার স্ত্রী দেখে ফেলে সোহানকে ধরতে যান। সোহান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ২০১৮ সালের ১০ অক্টোবর ওই নারী একটি কন্যা সন্তান জন্ম দেন।’

এরপর ফজলু শেখ বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। তারপর আসামির পরিবারের পক্ষথেকে প্রতিবন্ধীর পরিবারকে হুমকি দেওয়া শুরু হয়।

আদালতে চার্জশটি দাখিল করেছে। মামলাটি আদালতে বিচারাধীন। হুমকির অভিযোগ ঠিক নয়।’

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: