গরম ঐ আসছে তেড়ে

মাগুরানিউজ.কমঃ

জয় মিত্র –

মেঘ আর গরম হাওয়ায় বাড়বে অস্বস্তি। দিনের মতো রাতের তাপমাত্রাও একটু বেড়ে যাওয়ায় সেই অস্বস্তি আরও একটু বাড়তে পারে। তবে আকাশে মেঘের আনাগোনা হলেও বৃষ্টি হবে না। মঙ্গলবার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

শীত বিদায়ের আগেই এত গরম। আগে কখনও হয়েছে কি?‌

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারির শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা চড়ে যাওয়া নতুন কিছু নয়। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কমের দিকে থাকায় শীতের আমেজ বজায় থাকে। এবার ঘূর্ণাবর্ত, উচ্চচাপের কারণে হাওয়া তুলনামূলক গরম। তাতে সর্বনিম্ন তাপমাত্রা চড়ে গেছে। আর সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়ায় গরম লাগছে।

সম্প্রতি, NOAA ও NASA-র তরফে জানানো হয়, ১০১৬-ই ছিল এখনও পর্যন্ত বিশ্বের উষ্ণতম বছর। কিন্তু এবার সেই রেকর্ডও ভাঙতে চলছে ২০১৭ সাল। ১৮৮০ থেকে তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হয়েছে। আর সেই রেকর্ডের ভিত্তিতেই বলা হচ্ছে চলতি বছর মার্চ থেকে মে এবং জুনের কিছুটা সময় তাপমাত্রার পারদ থাকবে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। ফলে সমস্যা বাড়বে মানুষের।

পরিবেশ বিজ্ঞানীদের মতে, বিশ্ব উষ্ণায়ণের প্রভাবেই এই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: