ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিতদের ‘গৃহগ্রাম যুব সংগঠন’র ঈদ উপহার

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরার আলোকদিয়া গ্রামে আলোচিত সমাজ সেবামূলক প্রতিষ্ঠান “গৃহগ্রাম যুব সংগঠন” এর পক্ষ থেকে শতাধিক অসহায় শিশু এবং অসচ্ছল পরিবারের মধ্যে “ঈদ পোষাক” এবং “খাদ্য সামগ্রী” বিতরণ করা হয়েছে।

আজ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক মাগুরা জেলা পরিষদ প্রশাসক জনাব এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম।

সংগঠনের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা সহ-পরিচালক জনাব, জাহিদুল আলম ও স্থানীয় বগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর রওনক হোসেন জন্নু।

অনুষ্ঠানে অসচ্ছল শতাধিক পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, গেনজি ছাড়াও চাল, সেমাই, চিনি, মশলা, লাচ্চা সেমাই, কিচমিচ, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠান তত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াসুর রহমান, কোষাধ্যক্ষ-মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

গৃহগ্রাম যুব সংগঠনের সহ-সভাপতি মো. নাছির উদ্দীন হৃদয় বলেন, তারা ২০১০ সাল থেকে বিনামূল্যে শিক্ষা উপকরণ, শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, রক্তদান, যৌতুক প্রতিরোধ, মাদকবিরোধী প্রচারণা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করে আসছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: