মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক –
মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামে দুইপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে নওশের মেম্বার, নলিনী সাহা, কাসেম, মানিক ও বাকু নামে ৫ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, রবিবার সকালে সদর উপজেলার জাগলা গ্রামে কাসেম মিয়া ও নওশের মেম্বার দুইপক্ষের মধ্যে এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে বচসা এরপর সংঘর্ষ বাঁধে। এতে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

