মাগুরায় গলায় বল আটকে শিশুর মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার সব্দালপুর গ্রামে খেলতে গিয়ে গলায় বল আটকে রাফিস নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাফিস তার সমবয়সী দুই চাচাতো ভাইবোনের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল।

বাড়ির বড়রা অন্য কাজে ব্যস্ত ছিলেন। এ সময় কান্নার শব্দে তার মা ছুটে গেলে বল গলায় আটকে গেছে বলে শিশুটি জানায়।

শিশুটির মা সিরিয়া খাতুন জানান, ঘটনার পরপরই সব্দালপুর বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাই। কিন্তু তিনি মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান জানান, এখানে আনার আগেই শিশুটির মৃত্যু হওয়ায় তার গলায় কী ধরনের বল আটকে গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

শিশুটির বাবা জামিরুল ইসলাম ঢাকায় চাকরি করেন। জামিরু-সিরিয়া দম্পতির ১০ বছরের আরেকটি মেয়ে রয়েছে বলে জানা গেছে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: