শুভ নববর্ষ : মাগুরা নিউজের শুভেচ্ছা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে মাগুরাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে ‘মাগুরা নিউজ’ পরিবার।

নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পাঠানো বার্তায় ‘মাগুরা নিউজ’ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয় বলেছেন, ‘প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তা বিকাশের প্রবল শক্তি নিয়ে উপস্থিত হয়। বাংলা নববর্ষ বাঙালি জাতির আবহমানকালের সর্বজনীন ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসব যা বাঙালির জীবনাচার, চিন্তা-চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে আছে একাকার হয়ে। বাংলা নববর্ষ তাই কেবল আনুষ্ঠানিকতানির্ভর কোনো উৎসব নয়; তা বাঙালির ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক চেতনা, শেকড় সন্ধানের মহান চেতনাবাহী দিন।

পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালের ৩০ নভেম্বর জাতিসংঘের ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমাদের বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বকীয়তা আজ আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বিগত বছরটি ছিল বাংলাদেশের জন্য প্রভূত সাফল্যময়। বাংলাদেশ আজ আর্থ -সামাজিক উন্নয়নে বিশ্বের ‘রোল মডেল’।

বাংলা নববর্ষ ১৪২৪ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি-মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করছি। দেশবাসীসহ প্রবাসে বসবাসরত বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।’

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: