বনানীর অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন মাগুরার এক ক্রিকেটার

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

বনানীর আরএফ টাওয়ারের অগ্নিকাণ্ডে প্রাণ গেছে এখন পর্যন্ত ২৫ জনের। এর মধ্যে ছিলেন এক ক্রিকেটারও। নাহিদুল ইসলাম তুষার নামের এই ক্রিকেটার মাগুরার স্থানীয় ক্রিকেট লিগে নিয়মিত খেলতেন।

তুষারের স্বপ্ন ছিল জাতীয় পর্যায়ে খেলার। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না তার। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে মাগুরার এই ক্রিকেটারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সঙ্গে খেলা খান নয়ন নামের সাবেক আরেক ক্রিকেটার। খান নয়ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার।

জেলা স্টেডিয়ামের অপর পাশেই আদর্শ পাড়াতে বসবাস ছিল নাহিদুল ইসলাম তুষারের পরিবারের। তুষারের বাবার চাকরির সূত্রে তারা মাগুরায় থাকতেন। তার বাবা ইশহাক আলি মাগুরা হেলথের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তবে এখন আবার পৈত্রিক বাড়ি টাঙ্গাইলে ফিরে গেছেন। সেখানেই পরিবারসহ বসবাস করতেন।

ক্রিকেটার তুষার খেলাধুলার পাশাপাশি এয়ার হ্যারিটেজ নামের একটা প্রতিষ্ঠানে চাকরি করতেন।

ফেসবুকে দেওয়া এক আবেগী পোস্টে খান নয়ন লিখেছেন, ‘রাত সাড়ে ১০টায় অভি নামে আমার এক বন্ধু ফোন করে বলল, আমাদের মাগুরার এক বন্ধু নাহিদুল ইসলাম তুষার বনানীতে আগুনে পুড়ে মারা গেছে। এই তুষার, বাঁ হাতি পেস বোলার ছিল। আমরা সবাই লেফটি তুষার বলে তাকে ডাকতাম। মাগুরা জেলা টিমের ক্রিকেটার ছিল। স্টেডিয়ামের অপর পাশে আদর্শ পাড়াতে থাকত ওরা। বাবার চাকরির সুবাদে মাগুরা থাকত। দারুণ এক হাসিখুশি বিনয়ী ছেলে।’

আজ শুক্রবার সকাল ১০টায় টাঙ্গাইলের ভানুয়াবহ গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

ছবিঃ সংগৃহীত। সুত্রঃ কালেরকন্ঠ।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: