‘অভিনন্দন’- আলোর দিশারী জনবান্ধব জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

নিরন্তর সম্ভাবনার দেশ বাংলাদেশ। অপার আশাজাগানিয়া এ বদ্বীপের কিছু উদ্যোগী মানুষের উজানীশক্তি আমাদের অনুপ্রেরণা যোগাবার ক্ষমতা রাখে, প্রমাণও মিলেছে বিস্তর। বিশ্বাস মিলেছে সম্ভাবনা একরত্তিও ফুরিয়ে যায়নি বরং উল্লেখযোগ্য গতিতে এগুচ্ছে সীমাহীন আগামীর সন্মুখপানে। তেমনই একজন আলোকিত মানুষ মাগুরার জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান। আলোর দিশারী আশাজাগানিয়া এই মানুষটির অবিরাম প্রচেষ্টা ও নানামুখি উদ্যোগে বদলে গেছে মাগুরার আইনী সেবার প্রেক্ষাপট। সারাদেশে আলোচিত ও প্রশংসিত হবার পাশাপাশি অনুসরনীয় হয়ে উঠেছে মাগুরা।

জনবান্ধব ও ন্যায়বিচারের ফেরিওয়ালা হিসাবে আখ্যায়িত আপন কর্মে মহিমান্বিত এই মানুষটির মাগুরা জেলার জেলা ও দায়রা জজ হিসেবে যোগদানের দুই বছর পূর্তি উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মাগুরার গণমানুষের প্রিয়মুখ তরুন আইনজীবী, সাংবাদিক, উন্নয়ন কর্মী, মাগুরা নিউজ সম্পাদক রাজীব মিত্র জয়।

আজ এক বার্তায় এ্যাড. জয় বলেন, ”মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমানের মাগুরাতে যোগদানের দুই বছর পূর্তি উপলক্ষে আইনজীবী পরিবার ও আপামর মাগুরাবাসির পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। মাত্র দুই বছরেই কর্মের ব্যাপ্তি এবং ক্ষেত্র এতো বেশি বিস্তৃত যে ইতিমধ্যেই জনবান্ধব হিসেবে বিস্তর সুখ্যাতি অর্জন করেছেন। দেশের একজন নাগরিক, একজন আইনজীবী ও লিগ্যাল এইড কর্মী হিসেবে বিশেষভাবে কৃতজ্ঞ এই জন্য যে আপনি আমাদের প্রিয় মাগুরা জেলাকে উদাহরণ হিসেবে উপস্থাপন করেছেন। আইনী সেবা বিস্তারে মাগুরা এখন দেশের মডেল। যা আপনার অদম্য প্রচেষ্টার ফসল। এমনকি সার্কভুক্ত দেশগুলিতেও আপনারা সফল প্রচেষ্টা আলোচিত ও প্রশংসিত।”

জয় বলেন, ”আইনজীবী পরিবারের সদস্য হিসেবে আপনার কর্মোদ্যম প্রত্যক্ষ করার এবং আপনার অধীনে কাজ করার সৌভাগ্য হয়েছে – এজন্য গর্ববোধ করি। বিচারক হিসেবে মানবিক, প্রশাসক হিসেবে দক্ষতাসম্পন্ন ছাড়াও বিনামূল্যে আইনগত সহায়তাসহ আপনার অনন্য সব জনবান্ধব মানবিক উদ্যোগ মাগুরার বিচার বিভাগের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আর দেশের জন্য দেশের মানুষের জন্য আরো নতুন নতুন উদাহরণ সৃষ্টি করুন। আপনার কর্মজীবন সফলতায় ভরে উঠুক-এই কামনা করি।’

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: