মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
নেত্রকোনা, চাঁদপুর, নওগাঁ এবং মাগুরা মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার এ নিয়োগ সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ অলোক কুমার সাহাকে মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মাগুরার সিভিল সার্জন ডা. মুন্সী মো. সাদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই এ মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি ও পাঠদান কার্যক্রম শুরু হবে। মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল ভবনের ৩য় তলায় আপাতত শিক্ষা কার্যক্রম চলবে। পরবর্তীতে পরিপূর্ণ অবকাঠামো নির্মাণ হবে।

