মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
ঈদে নতুন কাপড়। তাও আবার এক সেট নয় দুই সেট নতুন কাপড়। সাথে স্যান্ডেল, মেহেদী, শ্যাম্পু। মাগুরা শিশু পরিবারের সবাই পেয়েছে এ উপহার।
আজ মঙ্গলবার বিকেলে মাগুরা সরকারি শিশু পরিবারের নিবাসী এতিম শিশুদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক আতিকুর রহমান ও তার পত্নীসহ শিশু পরিবারের কর্মকর্তাবৃন্দ।
শিশু পরিবারের নিজস্ব অর্থায়ন ও কিছু সহৃদয় মানুষের সহযোগিতায় শিশুদের জন্য এ ঈদ উপহার তুলে দেয়া হয়।
ঈদ উল আযহা উপলক্ষে শিশুদের জন্য ৩টি খাসি উপহার দিয়েছেন মাগুরা মহিলা পরিষদ এর সভাপতি মমতাজ বেগম। ঈদে শিশুদের জন্য নতুন কাপড় এর পাশাপাশি ওই দিনে শিশুদের জন্যে উন্নত খাবার পরিবেশন করা হবে বলে জানিয়েছেন শিশু পরিবারের কর্মকর্তাবৃন্দ।

