ঈদুল আজহা উপলক্ষে মাগুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ক্রিড়া সংগঠক শিশির সরকার।
নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে শুভেচ্ছায় শিশির বলেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা সব মানুষের মধ্যে আনন্দের বার্তা নিয়ে আসুক এই কামনা করি।’


