পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাগুরা পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।
শুভেচ্ছা বার্তায় টুটুল বলেন, ‘আসুন আমরা সকলেই পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ-বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। রাব্বুল আলামীন আমাদের সহায় হোন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক’


