মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাগুরাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা, মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা ও মাগুরা জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. রতন কুমার মিত্র।
ঈদুল ফিতরের শিক্ষা সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে আমাদের উদ্বুদ্ধ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করে দেয়া শুভেচ্ছা বার্তায় এ্যাড. হাসান সিরাজ সুজা বলেন, ‘’ঈদ সকলের জন্য অনাবিল আনন্দ বয়ে আনুক এই কামনা করে আমি মাগুরাবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক’’।
শুভেচ্ছায় এ্যাড. রতন কুমার মিত্র বলেন, ”ঈদুল আজহা মুসলিম উম্মাহর একটি বড় উৎসব। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল।”
সবাইকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

