ভারতের রেকর্ড তৃতীয় আর পাকিস্তানের প্রথমের লড়াই

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ২০১৩ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত সর্বশেষ আসরে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির দল। চার বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির আরো একটি আসরের ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে ভারত। রোববার ওভালের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়াই বিরাট কোহলির দলের। সরফরাজ আহমেদের পাকিস্তান এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। অর্থাৎ দলটির সামনে প্রথম শিরোপার হাতছানি। অন্যদিকে এই ম্যাচে জিতলেই টানা দুই বার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলবে ভারত। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই শিরোপা জয়ের একমাত্র কীর্তি শুধুই অস্ট্রেলিয়ার। ২০০৬ ও ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া।

অবশ্য এবারের আসরে শিরোপা পেলে অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে ফেলবে ভারত। হবে রেকর্ড ৩ শিরোপা! এমনিতে ওয়ানডে ক্রিকেটের বৈশ্বিক আসর মানেই অস্ট্রেলিয়ার আধিপত্য। ওয়ানডে বিশ্বকাপের ৫বারের চ্যাম্পিয়ন তারা। ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে তো টানা তিনবার। বর্তমান চ্যাম্পিয়নও তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাফল্যের শিখরে তারা। দুইবারের চ্যাম্পিয়ন দেশটি। অবশ্য ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে শিরোপা জেতায় অস্ট্রেলিয়ার সঙ্গে এই জায়গাটায় সমতা ভারতের। রোববার পাকিস্তানকে হারাতে পারলে ভারতের জন্য থাকছে অজিদের পিছনে ফেলার সুযোগ। সর্বাধিক তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতা হবে ভারতের। দেখার বিষয় চিরশত্রু পাকিস্তানকে ইংল্যান্ডের বুকে হারিয়ে ভারত সেটি করতে পারে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: