আজ বুধবার, নভেম্বর ১১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত
- শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে জুয়েল বিশ্বাস (৩০) নামে রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত জিন্নাহ বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কালিনগর গ্রামে বাবুল আক্তারের বাড়ির ২ তলা বিল্ডিংয়ে রাজমিস্ত্রীর কাজে যান জুয়েল। বিল্ডিংয়ের পাশ দিয়েই বিদ্যুতের মেইন লাইন চলে গেছে। কাজের এক পর্যায়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুতিক তারের সংস্পর্শে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থানায় মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

