মাগুরাতে মেঘের গর্জনে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে বোয়াল

মাগুরানিউজ.কমঃ
11034211_16192003416452ui4vb8_4267031593851699161_n

গত দুই-তিন দিন ধরে মেঘের ডাকায় মাগুরার শলিখার বিল সংলগ্ন গ্রামসহ বিভিন্ন নদী ও খাল সংলগ্ন মাঠ ও ধান ক্ষেত থেকে ঝাঁকে ঝাঁকে বোয়াল মাছ ধরা পড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

একসঙ্গে এতো বোয়াল মাছ ধরা পড়ায় ওইসব গ্রামজুড়ে রীতিমত হৈ চৈ পড়ে গেছে। সৃষ্টি হচ্ছে চাঞ্চল্যের। ধরা পড়া মাছ দেখতে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ ভিড় জমাচ্ছে।

প্রতি রাতেই শত শত বোয়াল মাছ ধরা পড়ছে স্থানীয়দের হাতে। জাল ফেলে, কুপিয়ে ছাড়াও বিভিন্ন পদ্ধতিতে এসব বোয়াল মাছ শিকার করা হচ্ছে।

বোয়াল মাছ শিকারি নিশ্চিন্তপুর গ্রামের মো. মনির হোসেন, শাহেদ মোল্লা ও আলতাফ জানান, আকাশ যতো বেশি গর্জে, ততো বেশি বোয়াল মাছ নদী ও খাল থেকে কম পানির মুক্ত জলাশয়ে উঠে আসে। জোয়ার এলে বোয়াল মাছ যখন মাঠে বা ক্ষেতে ওঠে, তখন তা জাল ফেলে ধরা হয়।

তারা বলেন, আমরা কুপিয়ে ও বিভিন্ন ফাঁদের মাধ্যমে মাছ শিকার করে নিজেরা খাই আবার বিক্রিও করি। প্রতি রাতেই আমরা দল বেঁধে মাছ শিকারে নেমে পড়ি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: