মাগুরানিউজ.কমঃ
মাগুরা থেকে সরাসরি ঢাকা যাবেন রেল গাড়িতে। এ স্বপ্ন আগামী ৫ বছরের মধ্যে পুরন হবে তেমনটাই জানালেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।
রেলপথ মন্ত্রী বলেছেন, ‘আগামী ৫ বছরের মধ্যে দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। ইতোমধ্যে দেশের ৪৪টি জেলায় রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে এবং বাকি জেলাগুলোকে রেলনেটওয়ার্কের আওতায় আনার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। বরিশাল জেলাকে রেল নেটওয়ার্কের মধ্যে আনার জন্য ইতোমধ্যে রেলওয়ে কাজ শুরু করেছে।’
বৃহষ্পতিবার রেলভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
রেলমন্ত্রী আরো বলেন, ‘মাওয়া হতে পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এটিকে রেলওয়ের মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব দ্রুত আমরা কাজ শুরু করবো।’
মন্ত্রী বলেন, ‘২০০৯ সাল থেকে বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নে নানামুখি পদক্ষেপ গ্রহন করে। বর্তমানে রেলওয়ে একটি বিশ বছর মেয়াদী মাস্টার প্ল্যানও তৈরি করেছে।’
রেলমন্ত্রী বলেন, ‘এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পদ্মা সেতুতে রেল সংযোগ নির্মাণ। এটি সম্পন্ন হলে দেশের দক্ষিন-পূর্বাঞ্চলের জনগণ অতি দ্রুত রাজধানীতে যাতয়াত করতে পারবেন।


