৫ জানুয়ারি সমাবেশ করবে না আ.লীগ

মাগুরানিউজ.কমঃ

AL_Logo_banglanews24_403270558

সরকারি নিষেধাজ্ঞার কারণে ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। তবে ঢাকায় যেন কোন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সর্তক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

কিছুক্ষন আগে সন্ধ্যায় ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তিনি এ কথা জানান।

বিএনপি’র প্রতি অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার নয়াপল্টনের কার্যালয়ে বসে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় গুলশান কার্যালয়ে বসে ঢাকাসহ সারা দেশে সন্ত্রাসী তৎপরতা চালানোর নির্দেশ দিচ্ছেন। ইতোমধ্যে রাজধানীসহ বেশ কিছু জেলায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পুরান ঢাকায় স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের সালিশি বৈঠকে সন্ত্রাসী হামলা করে কৃষকলীগের এক নেতাকে হত্যা করা হয়েছে। এর মধ্যে দিয়ে তার (খালেদা) সহিংস সন্ত্রাসী তৎপরতার প্রমাণ পাওয়া গেছে। বেশ কিছু গাড়ীতেও আগুন দিয়েছে তার সন্ত্রাসী বাহিনী।

হাছান মাহমুদ বলেন, খালেদা গুলশান কার্যালয়ে বেশ আরাম আয়েশেই আছেন। সেখানে দলের নেতারা তার সঙ্গে দেখা করছেন।

তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন প্রতিহত করে গণতন্ত্রকে হত্যা করতে চেয়ছিল বিএনপি। কিন্তু সেটা না পেরে সেই ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তিকেই বেছে নিয়েছে বিশৃঙ্খলা করার। তারা গণতন্ত্রকে হত্যা করতে চায় বলেই গণতন্ত্র হত্যা দিবস নামে কর্মসূচি দিয়েছে।

হাছান মাহমুদ আরো বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে বিজয় উপলক্ষ্যে কর্মসূচি দিয়েছিলাম। যেহেতু সরকার ঢাকাতে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আওয়ামী লীগ সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে রাজধানীতে যেন কোন বিশৃঙ্খলা না ঘটে সেজন্য নেতাকর্মীরা সর্তক দৃষ্টি রাখবে। তবে সারাদেশে আওয়ামী লীগের নির্বাচন বিজয়ের পূর্তি দিবস উপলক্ষ্যে সমাবেশ করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: