মাগুরানিউজ.কমঃ
শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে বুধবার থেকে মুসুল্লীরা অবরোধ ও হরতালের ভীতি মাথায় নিয়ে ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন।আগামী ১৮ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
ইজতেমায় আগত মুসল্লীদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করার জন্য স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রথম পর্বের নেয়া বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
গাজীপুরের সিভিল সার্জন আনিসুর রহমান জানান, মুসুল্লীদের জন্যে আগের পর্বের নেয়া সব ব্যবস্থা দ্বিতীয় পর্বেও অব্যাহত থাকবে।
এই পর্বে অংশ নিচ্ছেন ৩৪ জেলার মুসুল্লীরা। দ্বিতীয় পর্বে ৩৪টি জেলার মুসল্লীদের জন্য ৩৯টি খিত্তা নির্ধারণ করা আছে। ইজতেমা ময়দানে জেলা ভিত্তিক খিত্তায় মুসুল্লীরা অবস্থান নিতে শুরু করেছেন।
এগুলোর মধ্যে- ১ ও ২ নং খিত্তায় নারায়ণগঞ্জ জেলা, ৩ ও ৪ নং খিত্তায় ঢাকা জেলা, ৫ নং খিত্তায় কক্সবাজার জেলা, ৬ নং খিত্তায় মানিকগঞ্জ জেলা, ৭ নং খিত্তায় পিরোজপুর জেলা, ৮ নং খিত্তায় পটুয়াখালী জেলা, ৯ নং খিত্তায় টাঙ্গাইল জেলা, ১০ নং খিত্তায় জামালপুর জেলা, ১১ নং খিত্তায় বরিশাল জেলা, ১২ নং খিত্তায় নেত্রকোনা জেলা, ১৩ নং খিত্তায় কুমিল্লা জেলা, ১৪ নং খিত্তায় মেহেরপুর জেলা, ১৫ ঝিনাইদহ, ১৬, ১৭ ও ১৮ নং খিত্তায় ময়মনসিংহ জেলা, ১৯ নং খিত্তায় লক্ষ্মীপুর জেলা, ২০ নং খিত্তায় ব্রাহ্মণবাড়িয়া জেলা, ২১ নং খিত্তায় কুড়িগ্রাম জেলা, ২২ নং খিত্তায় বগুড়া জেলা, ২৩ নং খিত্তায় পঞ্চগড় জেলা, ২৪ নং খিত্তায় চাপাই নবাবগঞ্জ জেলা, ২৫ নং খিত্তায় নীলফামারী জেলা, ২৬ নং খিত্তায় নোয়াখালী জেলা, ২৭ নং খিত্তায় ঠাকুরগাঁও জেলা, ২৮ নং খিত্তায় পাবনা জেলা, ২৯ নং খিত্তায় নওগাঁ জেলা, ৩০ ও ৩১ নং খিত্তায় মুন্সিগঞ্জ জেলা, ৩২ নং খিত্তায় মাদারীপুর জেলা, ৩৩ নং খিত্তায় গোপালগঞ্জ জেলা, ৩৪ নং খিত্তায় সাতক্ষীরা জেলা, ৩৫ নং খিত্তায় মাগুরা জেলা, ৩৬ নং খিত্তায় কুষ্টিয়া জেলা, ৩৭ নং খিত্তায় সুনামগঞ্জ জেলা ও ৩৮ নং খিত্তা খুলনা, ৩৯নং খিত্তা মৌলভীবাজার জেলার জন্য নির্ধারণ করা রয়েছে।


