১৬০ ডিম খেয়ে ক্রিসমাস পালন!

মাগুরানিউজ.কমঃ 

eggs_3147904b

এক বসাতে ৪০ মিনিটে ১৬০টি ডিম খেয়ে রেকর্ড গড়েছেন এক চীনা। ইজহুং এক বসাতেই খেয়ে ফেলেন ১৬০ ডিম- এএফপি

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এক রেস্টুরেন্টে বসে  ৪০ মিনিটেরও কম সময়ে ১৬০টি ডিম খেয়ে ফেলেন তিনি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রতি বছরের ন্যায় এবারও বড়দিন উপলক্ষে একটি খাবার প্রতিযোগিতার আয়োজন করে চীনের হুনান প্রদেশের একটি হোটেল।

ওই অনুষ্ঠানে এক বসাতেই পান ইজহুং নামের ৪৬ বছর বয়সী ওই ‘খাদক’ ১৫০টি কোয়েলের ও ১০টি মুরগির ডিম খেয়ে শেষ করেন।

পরে গণমাধ্যমকে ইজহুং জানান, তিনি সুস্থ আছেন এবং ভবিষ্যতে আরও বেশি ডিম খাওয়ার চিন্তাভাবনা করছেন।

অনুষ্ঠানের একটি ছবিতে দেখা একের পর এক ডিম খেয়ে ফেলছেন চীনের ওই ব্যক্তি।

পান ইজহুং বলেন, ‘এক বসায় ১৬০টি ডিম খেয়ে ক্লান্ত হয়ে পড়ছিলাম। এর বেশি কিছু নয়। আর একজন খাদক হিসেবে শুধু ডিম নয়; সব ধরনের খাবার খাওয়ায় যোগ্যতার প্রমাণ দিতে চাই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: