মাগুরানিউজ.কমঃ
কাল আমাদের বহু প্রতিক্ষিত কোয়ার্টার ফাইনাল, আহ ভাবতেই কেমন যেন শরীরের রক্ত গরম হয়ে উঠছে। ভারতের অনেক নির্লজ্জ কথার উচিত জবাব হবে যদি ম্যাশ বাহিনী জিততে পারে। জাদেজা, সিধু, প্রসেন দাদু—- থেকে পেপসি আর মওকা মওকা– লিস্ট তো শেষ হবে না। সব কিছুর সমুচিত উত্তর কালকের খেলায় জমা হয়ে আছে। জানি প্রত্যাশার চাপ টা ওদের উপর অনেক হয়ে যাচ্ছে, তবে কথা হল আমরা খেলি দেশের জন্য, নিজের দেশের, মায়ের সম্মানের জন্য।
হারলেও আছি, জিতলেও আছি। ভয় নেই টাইগারস। মাগুরানিউজের শুভ কামনা সবার জন্য, শুভ কামনা ১৮ কোটির জন্য, শুভ কামনা বাংলাদেশের জন্য।


