মাগুরানিউজ.কমঃ
হরতাল-অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে গ্রীষ্মকালীন ছুটি সাত দিন কমিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে হরতাল-অবরোধের ক্ষতি পুষিয়ে নেয়া সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘হরতাল-অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনে গ্রীষ্মের ছুটি সাত দিন কমিয়ে আনতে হবে। প্রয়োজনে একইসঙ্গে শুক্র ও শনিবার স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।’
তিনি আরো বলেন, ‘ছুটি কমিয়ে আনার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকালের পরীক্ষা বিকেলে নেয়া যায় কি না সেটিও বিবেচনা করতে হবে।’
এসময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


