সৌরশক্তি চালিত বিমানটি এখন ভারতে

মাগুরানিউজ.কমঃ 

1426682342

সৌরশক্তি চালিত বিমান সোলার ইমপালস-২ তার ঐতিহাসিক যাত্রার তৃতীয় ধাপে ভারতের বেনারসের উদ্দেশ্যে আহমেদাবাদ ত্যাগ করেছে। গত মঙ্গলবার এটি ওমানের মাসকাট থেকে গুজরাটের আহমেদাবাদে পৌঁছেছিল।

খারাপ আবহাওয়ার কারণে এর যাত্রা তিনদিন পেছানো হয়। বিমানটি এবার আহমেদাবাদ থেকে বেনারসে যাত্রা বিরতি দিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করবে।বৃহস্পতিবার এটির মিয়ানমার পৌঁছানোর কথা রয়েছে।

একজন মানুষকে বহনকারী জ্বালানি বিহীন বিমানটি বুধবার বেনারসে পৌঁছানোর কথা। আহমেদাবাদ থেকে বেনারস পৌঁছাতে বিমানটির ১৫ ঘণ্টা সময় লাগতে পারে।

আবুধাবি থেকে যাত্রা শুরু করে আগামী পাঁচ মাসে বিমানটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আবার আবুধাবিতে পৌঁছাবে।

এখন পর্যন্ত প্রায় দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে বিমানটি।

প্রকল্পের চিফ এক্সিকিউটিভ অফিসার আন্দ্রে বর্সবার্গের সাথে পালাক্রমে বিমানটি চালাচ্ছেন পিকার্ড। আবুধাবি থেকে মাসকাট পর্যন্ত উদ্বোধনী ফ্লাইটটি চালিয়েছিল বর্সবার্গ।মঙ্গলবার আহমেদাবাদে তারা পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তির পক্ষে প্রচারণা চালান। সোলার ইমপালস প্রকল্পের মাধ্যমে সৌরশক্তি চালিত বিমান দিয়ে ৩৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্ব ভ্রমণের এক দু:সাহসী অভিযান শুরু হয়েছে। সূত্র: বিবিসি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: