সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাগুরা স্টেডিয়ামপাড়ায় ঈদ উদযাপন

মাগুরানিউজ.কম: 

1 (27)সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় কিছু মুসল্লি ঈদ উদযাপন করছেন। সোমবার সকাল সাড়ে ৮টায় স্টেডিয়ামপাড়া শিশু বাগান এলাকায় নামাজে ইমামতি করেন মওলানা আব্দুল্লাহ আল মাসুদ। এসময় সেখানে পাঁচটি পরিবারের ১২জন মুসল্লি অংশগ্রহণ করেন।

মুসল্লিরা জানান ইসলামি শরিয়ত মোতাবেক সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা এ নামাজের আয়োজন করেছেন। রোজা রাখার ক্ষেত্রেও তারা দেশে প্রচলিত রীতির একদিন আগে থেকেই রোজা রাখা শুরু করেন। ঈদের নামাজে সাধারণ নিয়ম ৬ তকবিরের বিপরীতে এখানে ১২ তাকবিরে নামাজ আদায় করা হয়। 

এ প্রসঙ্গে ইমাম আব্দুল্লাহ আল মাসুদ বলেন, যেহেতু পৃথিবীটা এক। তাই পৃথিবীর যে প্রান্তেই চাঁদ দেখা যাক না কেন তার খবর শুনলেই রোজা রাখা শুরু করতে হবে। একই ভাবে চাঁদ দেখার সংবাদ পাওয়ার ভিত্তিতেই ঈদের নামাজ আদায় করতে হবে। এ জন্যই আমরা বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে মিল রেখেই ঈদের নামাজ আদায় করছি। এছাড়া নামাজে ১২ তাকবীরের রীতি  শরিয়তে আছে। এর দলিলও আমাদের কাছে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: