সাকিবকে কিনে নিল সেন্ট লুসিয়া

মাগুরানিউজ.কমঃ 

546x0

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টোয়েন্টি২০ ক্রিকেট আসর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পরবর্তী আসরে সেন্ট লুসিয়ার হয়ে খেলতে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সিপিএল ২০১৫ সামনে রেখে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে ড্রাফট অনুষ্ঠান। এতে সাকিবকে পিক করেছে সেন্ট লুসিয়া জুকস দলটি। ড্রাফট অনুষ্ঠানে সাকিবের নাম রাখা হয়েছিল ৫০ হাজার মার্কিন ডলার ক্যাটাগরির ব্র্যাকেটে। সেখান থেকে সেন্ট লুসিয়া পিক করেছে বাংলাদেশের এই কৃতি ক্রিকেটারকে।

উল্লেখ্য, সিপিএলে ২০১৩ সালে বার্বাডোজ ট্রাইডেন্টস দলের হয়ে খেলেছেন সাকিব। গত বছর (২০১৪) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞার কারণে সিপিএল খেলা হয়নি তার। এদিকে, ২০১৫ সালের আসর সামনে রেখে ড্রাফট অনুষ্ঠানে প্রতিটি দল আগের ৪ জন করে ক্রিকেটারকে দলে রেখে দেওয়ার সুযোগ পেয়েছিল। এর বাইরে মোট ২০০ ক্রিকেটারের একটি পুল তৈরি করা হয়েছিল বিভিন্ন ক্যাটাগরিতে (অর্থের মানদন্ডে)। সেখান থেকেই প্রতিটি দল পছন্দমতো বাকি ক্রিকেটারদের পিক করতে বা দলে টেনেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: