শ্রীপুরে বিভিন্ন এলাকায় নৌকার পথসভা অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী ও বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা করেছে। শুক্রবার সকালে নাকোল, দুপুরে রাধানগর, মধুপুর পথসভা শেষে শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনে ভোট প্রার্থনাকারীদের নিয়ে আয়োজিন ক্যাম্পেইনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। পরে সন্ধ্যায় দ্বারিয়াপুর ও গোয়ালদহ বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় হাজারো সাধারণ জনগন ও সাকিব ভক্তের অংশগ্রহণ দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সাহা, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মিয়া মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য ইসমত আরা হ্যাপী প্রমুখ।

No description available.

পথসভায় সাকিব আল হাসান বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে শতভাগ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি মাগুরার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। আর শ্রীপুর আমার পিতার জন্মস্থান। এখানকার প্রতি সবসময় আমার বিশেষ খেয়াল থাকবে। তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের কাছে ভোট চাইলে সকলে হাত তুলে তাকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

এ সময় শত শত তরুণ ক্রিকেট ভক্ত ও সমর্থক তার সাথে সেলফি তোলে এবং ব্যাট, টিশার্ট, ডাইরি ও হাতে অটোগ্রাফ নেয়।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: