শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ঔষধ ব্যবসায়ীর মৃত্যু

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঔষধ ব্যবসায়ী মারা গেছেন। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মছিউল আজম খান (৬০) খড়িবাড়িয়া গ্রামের মৃত জনাব আলী খানের ছেলে। এবং তিনি দীর্ঘদিন ধরে শ্রীপুর বাজারে ঔষধ ব্যবসার সাথে জড়িত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মছিউল আজম খান সোমবার সকাল ১০ টার দিকে বাড়ির গাছে জাম পাড়তে ওঠেন। এ সময় তার হাতে থাকা বাঁশের কাঁচা কঞ্চি জাম গাছের মধ্যদিয়ে যাওয়া বিদ্যুতের তাঁরে লেগে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়। এ সময় তিনি গাছ থেকে পড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে গাছের নিচে বসে থাকা রুবেল খান ও জিলন মণ্ডলসহ এলাকার লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় শ্রীপুর ডিজিটাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমীম আলম বলেন, বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যুর ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: