আজ সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্যসম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে লাঙ্গলবাঁধ বাজারে অভিযান পরিচালনা করে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। এ সময় ওই মাছ ব্যবসায়ী সুরেশ বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মাছগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী নির্দেশক্রমে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জাহিদ হোসেনসহ উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দীন বলেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার থেকে সুরেশ বিশ্বাস নামে এক ব্যক্তির কাছ থেকে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। তবে দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহতভাবে চলতেই থাকবে।

