শ্রীপুরে দুর্গা পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

মাগুরানিউজ.কমঃ 

magura-durgapuja-rally_6513

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বুধবার দুপুরে বিশাল বর্ণ্যাঢ্য র‌্যালী ও মটর সাইকেল শোভাযাত্রা করেছে শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ।

দুপুরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলার এনসি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বের হয় মোটরসাইকেল শোভাযাত্রা। শোভাযাত্রা সহকারে নেতৃবৃন্দ উপজেলার অধিকাংশ পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এর আগে এনসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মইনুল হোসেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আওলাদ হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, অধ্যাপক অপূর্ব মিত্রসহ স্থানীয় নেতৃবন্দ। এ বছর মাগুরা জেলায় ৫৭৭টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: