আজ শুক্রবার, অগাস্ট ২১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে দু’টি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের চাকদাহ-নবগ্রাম সড়কের পাশ থেকে আগ্নেয়াস্ত্র দু’টি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ ওয়ার্ডের গ্রাম পুলিশ বিকাশ দাসের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় চাকদাহ গ্রামের তুহিন কাজীর সারের গোডাউনের সামনে চাকদাহ-নবগ্রাম পাঁকা সড়কের পাশে একটি সাদা শপিং ব্যাগের ভিতরে পিস্তল সাদৃশ্য দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। যার মধ্যে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, সারাদেশে সরকারের পুলিশ বাহিনীর লুণ্ঠিত হওয়া অস্ত্র উদ্ধার। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকারের লাইসেন্স দেওয়া সকল অস্ত্র জমা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়। গত ৩ সেপ্টেম্বর অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ৪ সেপ্টেম্বর থেকে পুলিশ ও যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় আমরা মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

