আজ বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগার এবং জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় সারঙ্গদিয়া ঈদগাহ থেকে কল্যাণপুর কৃষ্ণচূড়া গাছ পর্যন্ত রাস্তার দু’ধারে এক হাজার তালের বীজ রোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশনের সভাপতি রাখী ব্যানার্জী।
এ সময় উপস্থিত ছিলেন কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান লাভু, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ,
কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি এবং জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, শ্রীপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শারমীন সুলতানা, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কুমকুম বেগম, কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সদস্য অধীর কুমার বিশ্বাস, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তসলিম মোল্লা, সহ সম্পাদক মোছা. সাথী খাতুন, সদস্য মোছা. মনোয়ারা বেগম ও মোছা. কাকলি বেগম, প্রচার সম্পাদক রেজওয়ান বিশ্বাসসহ আরো অনেকেই।

