মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে ডাচ্ বাংলা ব্যাংকের তথ্য হালনাগাদ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলার রাধানগর বাজারে চায়না গার্মেন্টস এন্ড টেলিকমের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন ডাচ্ বাংলা ব্যাংক মাগুরা জেলা এরিয়া ম্যানেজার আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী এরিয়া ম্যানেজার নিপু পাওয়েল।
চায়না গার্মেন্টস এন্ড টেলিকমের স্বত্বাধিকারী অমিয় সাহার সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাচ্ বাংলা ব্যাংকের শ্রীপুর উপজেলা শাখার মাস্টার্স এজেন্ট শেখ মোঃ আশরাফ হোসেন প্রমুখ।
এ সময় গ্রাহকদের উদ্দেশ্যে ডাচ্ বাংলা ব্যাংকের মাগুরা জেলা এরিয়া ম্যানেজার আব্দুস সালাম বলেন, ডাচ্ বাংলা ব্যাংকে সঞ্চয় করুন, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং ১০০% নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা। এখানে দেশের যে কোন স্থান থেকে সহজে টাকা লেনদেন করতে পারবেন।

