শ্রীপুরে জামায়াতে ইসলামী শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে জামায়াতে ইসলামী এর শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শ্রীকোল বাজারে শ্রীকোল ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড জামায়াত ইসলামের আয়োজনে এ শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীকোল ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী এর সভাপতি রফিকুল ইসলাম ও ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ওয়াসমিন বিশ্বাস এর সভাপতিত্বে শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজান।
মোফাফফর হোসেন মুন্নার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওলিউর রহমান, আব্দুল গাফফার, মাওলানা আমিরুল ইসলাম, জামায়াতে ইসলামী শ্রীকোল ইউনিয়ন শাখার সভাপতি এম হাসিবুর রহমান রিপন, সেক্রেটারি মাওলানা আবুল হাসান, সহ-সভাপতি কাজী জামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীকোল ইউনিয়নের সভাপতি মো. রোকনুজ্জামান প্রমুখ।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: