শ্রীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ২৪ জানুয়ারি বুধবার সকালে “৪৫তম” জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ মেলার উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল।

No description available.

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামান্দ কুন্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালাম জাহান নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গনি, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুসহ অন্যরা।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া বিজ্ঞান মেলার ১৮টি স্টল পরিদর্শন করেন।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: