শ্রীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা: তারা মিয়ার ঘোড়া প্রথম

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48_426ty7031593851699161_n

মাগুরার শ্রীপুর উপজেলার নোহাটা মাঠে মঙ্গলবার বিকালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সব্দালপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হাসান, থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ আওলাদ হোসেন পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হোসেন মোল্যা, কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক হুমায়ুনুর রশিদ মুহিত, সেভেন স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যন মশিয়ার রহমান, গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা, কাদিরপাড়া ইউপি চেয়াররম্যান পারভীন সুলতানা প্রমুখ। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারি ২২টি ঘোড়ার মধ্যে মাঝপাড়ার তারা মিয়ার ঘোড়া প্রথম, নড়াইলের পান্নু মিয়ার ঘোড়া দ্বিতীয় ও পাটখালির চাঁন মিয়ার ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে। এ সময় হাজার হাজার নারী পুরুষ ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: