শ্রীপুরে গার্লস গাইডসের উদ্যোগে কম্বল বিতরণ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

“প্রতিদিন অন্তত গোপনে একটি ভালো কাজ করো” লর্ড ব্যাটন পাওয়েল এই মহৎ উক্তিকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে গার্লস গাইডস এ্যাসোসিয়েশনের উদ্যোগে ও খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে গরীব মেধাবী শিক্ষার্থী ও এলাকার দুস্থ অসহায় মহিলাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়।

খামার পাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরব আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।

বাংলাদেশ গার্লস গাইডস এ্যাসোসিয়েশন মাগুরা শ্রীপুরের স্থানীয় কমিশনার মোছা. মর্জিনা খাতুনের সার্বিক পরিচালনায় ও সহকারী শিক্ষক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র বিশ্বাস, বিদ্যালয়ের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সর্দার, জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার জাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও গার্লস গাইডসের সদস্যসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: