শ্রীপুরে ইউএনডিপি প্রতিনিধিদলের গ্রাম আদালত পরিদর্শন

tfuy

ইউএনডিপি প্রতিনিধিদলের গ্রাম আদালত পরিদর্শন
ইউএনডিপি প্রতিনিধিদলের গ্রাম আদালত পরিদর্শন

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন গ্রাম আদালত পরিদর্শন করেছেন ইউনডিপি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা। রবিবার বিকেলে তারা নাকোল ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম দেখে প্রশংসা করেন।  

এ সময় উপস্থিত ছিলেন-ইউএনডিপির মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার ম্যালিসা বালান, স্থানীয় সরকার বিভাগের অ্যাকটিভেটিং ভিলেজ কোর্ট ইন বাংলাদেশ প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ম্যানেজার সিরাজুল হক, ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক  শহীদুজ্জামান, ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া।  

এর আগে তারা নাকোল ইউনিয়নের গ্রাম আদালতে মাধ্যমে ন্যায় বিচার পাওয়া রাইনগর গ্রামের হারুন মোল্যা ও পবিত্র বালার বাড়িতে যান এবং তাদের খোঁজ-খবর নেন।   সেখানে ইউএনডিপির মনিটরিং অফিসার ম্যালিসা বালান বলেন, গ্রামের সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছেন কিনা এটি তারা সরেজমিনে দেখছেন। বাংলাদেশের মাগুরা জেলার দুটি, গোপালগঞ্জের একটি ও কক্সবাজার জেলার একটি মামলার রায় তদন্ত করবেন। এখানে এসে  তারা বিচারের রায়ের সঙ্গে আবেদনকারীর বক্তব্যের মিল পান। সেই সঙ্গে গ্রামের দরিদ্র জনগোষ্ঠী গ্রাম আদালতের মাধ্যমে সুবিচার পাচ্ছেন দেখে তিনি খুবই মুগ্ধ হয়েছেন।  

উল্লেখ্য, ২০১১ সালে জেলার শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ১৪টি ইউনিয়নে ইউএনডিপির সহযোগতিায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন গ্রাম আদালত কর্মক্রম পরিচালনা করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: