শ্রীপুরের পূর্ণিমা হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবি

মাগুরানিউজ.কম: 

542632_430396183693424_66130384_nমাগুরার শ্রীপুর উপজেলার ঘোষিয়াল গ্রামের চাঞ্চল্যকর পূর্ণিমা হত্যা মামলার ফাঁসির রায় কার্যকর করার দাবী জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসি।

২০১০ সালে ২আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি পাটক্ষেতের মধ্যে নিয়ে একই গ্রামের ৩ দুর্বৃত্ত তাকে পাষবিক নির্যাতনে ব্যর্থ হয়ে হত্যা করে। ৪ বছরেও হত্যাকারিদের ফাঁসির রায় কার্যকর হয়নি।এ নিয়ে নিহতের পরিবার, এলাকার মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। শনিবার নিহত পূর্ণিমার বাড়িতে তার ৪র্থ মৃত্য বার্ষিকীতে তাঁর স্মৃতির উদ্দেশ্যে তৈরী করা মঠ উৎসর্গ অনুষ্ঠানে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবী জানান তারা।

ঘটনার দিন শ্রীপুরের চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী পুর্ণিমা সমাদ্দারকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিকটবর্তী একটি পাটক্ষেতে নিয়ে পাষবিক নির্যাতনের চেষ্টা করে করে ব্যর্থ হওয়ায় হত্যা করে ওই গ্রামের আক্কাস, ইউসুফ ও জিল্লুর নামে তিনি যুবক। পরবর্তীতে আদালতে স্বীকারোক্তি ও স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে ওই হত্যার দায়ে মাগুরা জজ আদালত ২০১১ সালের ৩ অক্টোবর অভিযুক্ত আসামীদের ফাঁসির আদেশ দেন। পূর্ণীমার বাবা মনজিৎ সমাদ্দার ও মা অঞ্জনা সমাদ্দার জানান- হত্যাকান্ডের পর থেকে তারা ও এলাকার মানুষ হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়ে আসছেন।

হত্যাকারিরা গ্রেফতার হওয়ার এক বছর ২মাস পর মাগুরা জজ আদালত থেকে তাদেরকে ফাঁসির আদেশ দেয়া হয়। কিন্তু উচ্চ আদালতের আপিলের সুযোগে বিচারে দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে। ওই আদেশের পর ২বছর ৯ মাস পেরিয়ে গেলেও উচ্চ আদালতে মামলাটির শুনানিই শুরু হয়নি। ফলে আইনের ফাঁক ফোকড় গলে অপরাধীরা পার পেয়ে যেতে পারে বলে আশংকা করছেন পবিরবার ও এলাকাবাসি।

এ হত্যাকান্ডোর পর ন্যায়বিচারের দাবীতে এলাকার বিভিন্ন সংগঠন থেকে মানববন্ধন, মিছিল, সমাবেশসহ আন্দোলন করা হয়। ওই আন্দোলনের অগ্রণী ভূমিকায় থাকা বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা সংসদের নেতৃবৃন্দ শনিবার পূর্ণিমার মৃত্যুবার্ষিকীতে উপস্থিত হয়েছিলেন। মহিলা পরিষদের সহ-সভাপতি লিপিকা দত্ত জানান- সময় ক্ষেপনের সুযোগ নিয়ে অপরাধীরা পার পেয়ে যাওয়া চেষ্টা করতে পারে। কিন্তু এ ধরণের একটি ন্যাক্কারজনক হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।আমরা অপরাধীদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবী জানাচ্ছি।

পূর্ণিমার স্কুল শিক্ষক উপজেলা শিক্ষক সমিতির সদস্য বিধান চন্দ্র সরকার এ ধরণের হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান। তিনি বলেন- অপরাধীদের সঠিক বিচারের মাধ্যমেই কেবলমাত্র সামাজিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা হতে পারে। অন্যথায় অপরাধীরা লাই পেয়ে নতুন করে অপরাধ সংগঠিত করার চেষ্টা চালাবে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থেই ওই অপরাধীদের বিচারের রায় কার্যকর হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: