শুক্রবার থেকে মাগুরায় ডিজিটাল মেলা

মাগুরানিউজ.কমঃ 

Magura_Press_Conferance_Pic_739574832

শুক্রবার (১৬ জানুয়ারি)মাগুরায় শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস।

অতিরিক্ত জেলা প্রশাসন শাহাদত হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

অনুষ্ঠানে মেলার আয়োজন সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মো. রেজাউল করিম।

সংবাদ সম্মেলনে জানানো হয়- শুক্রবার থেকে শুরু হবে ৩ দিনব্যাপী এ মেলা। মেলায় বিভিন্ন ধরনের উদ্ভাবনী বিষয় নিয়ে ৩০টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলা চলাকালে তিন দিনে ডিজিটাল সেন্টার, মাল্টিমিডিয়া ক্লাস রুম ও ইনোভেশন বিষয়ক ৩টি সেমিনার অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ১১টায় খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন।

মেলার সমাপনীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বিরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: