শান্তির অঙ্গীকারে, মাগুরার শ্রীপুরে দেশীয় অস্ত্র জমাদান

মাগুরানিউজ.কমঃ

11034211_16192003416452ui48_4267ui031593851699161_n

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলার বিবাদমান বিভিন্ন সামাজিক দলের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবত দাঙ্গা-হাঙ্গামার মহড়া চলে আসছিল।

মানব পাচার রোধ, মাদক নিয়ন্ত্রন এবং উক্ত সমস্যা নিরসনকল্পে পুলিশ সুপার মাগুরা’র আহবানে কমিউনিটি পুলিশের সমন্বয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে আজ সকালে শ্রীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রাম্য কাইজা, বিবাদ, সংঘর্ষ, খুন-জখম, বাড়িঘর ভাঙচুর-লুটপাট বন্ধে মাগুরার শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং-এর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সাধারণ জনগণের কাছ থেকে দেশীয় অস্ত্র জমা নেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে শ্রীপুর থানা চত্বরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিবদমান বিভিন্ন গ্রামের জনগণ মাগুরার পুলিশ সুপারের হাতে বে-আইনি তিন শতাধিক দেশি অস্ত্র তুলে দেন। এসময় তারা শান্তির পথে ফিরে আসারও অঙ্গীকার করেন।

11034211_16192003416452ui48_426703ui1593851699161_n

দেশীয় অস্ত্র জমাদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার এ কে এম এহ্সান উল্লাহ।

এসময় বিশেষ অতিথি ছিলেন মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় ও শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম হিরো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক হুমাউনূর রশিদ মুহিত, সদস্য সচিব আবদুল হালিম, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তিন শতাধিক অধিবাসী স্বেচ্ছায় ঢাল, সড়কি, রামদা, ছ্যান ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র জমা দেন। এতে এ উপজেলায় সংঘর্ষ ও মামলা মোকদ্দমা কমে আসবে বলে আশা করছেন আয়োজকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: