শত্রুতার আগুনে পুড়ে ছাঁই মাগুরার কহিনুরের স্বপ্ন

মাগুরানিউজ.কমঃ

11034211_1619200341yui6452ui48_4267031593851699161_n

অভাবের সংসার। নুন আনতে পান্তা ফুরায়। তার মধ্যে দিয়ে দিনমজুর ইসলাম মোল্ল্যা আর স্ত্রী কহিনুর বেগমের শ্রম ও ঘামে জমানো টাকা দিয়ে এলাকায় পাঁচ শতক জমি কিনেন। জমির উপর কাঠ আর বাঁশ দিয়ে টিনের একটি দোচালা ঘরও তুলেছিলেন তারা।

কিন্তু অনেক কষ্টে গড়া সেই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তার সাথে পুড়ে গেছে কহিনুরের স্বপ্ন। 

কহিনুরের অভিযোগ, জমি নিয়ে বিরোধ থাকায় পূর্ব শত্রুতার জের ধরে রোববার ভোর রাতে শত্রুতামূলকভাবে তাদের আগুনে বসতঘরে আগুন দেয়া হয়েছে।

মাগুরার মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়নের নহাটিরচর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার রাতে কহিনুর ও তার স্বামী পাশ্ববর্তী তেলিপুকুর গ্রামে বাবার বাড়ি ছিলেন। খবর পেয়ে সকালে এসে এ অবস্থা দেখতে পান।

উপজেলার নহাটিরচর গ্রামের বাসিন্দা ইসলাম মোল্লা পেশায় ভ্যান চালক। তার স্ত্রী কহিনুর অন্যের বাড়িতে ফসল মাড়াইয়ের কাজ করে দুই ছেলে ও এক মেয়ে নিয়ে জীবিকা নির্বাহ করেন। অনেক কষ্টে জমানো টাকা দিয়ে জমি কিনে একটি ঘর তুলেছিলেন তারা।

কিন্তু তার এই জমিতে ঘর তুলতে বাধা দেয় প্রতিবেশী আরীম মোল্যাসহ কয়েকজন। ইসলামকে জমি থেকে উচ্ছেদ করার জন্য তাকে নানা হুমকিও দিয়ে আসছিলো তারা। জমির বিরোধ নিয়ে আদালতে বিচারাধীন একটি মামলাও রয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী সিরাজ মিয়া জানান, সোমবার ভোর আনুমানিক পৌনে তিনটার দিকে কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তা চারিদিকে ছড়িয়ে পড়ে।

এসময় আগুন দেখে চিৎকার করে লোকজন এগিয়ে এলেও পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যার্থ হয়। ফলে বসতঘর ও এর মধ্যে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

কহিনুরের স্বামী ইসলাম মোল্লা বলেন, তার ঘরে কোন বিদ্যুৎ সংযোগ নাই এবং রান্নাঘর অনেক দূরে হওয়ায় আগুনের কোন উৎস নেই। এই ঘটনায় তাদের লাখ টাকার ক্ষতি হয়েছে।

মহম্মদপুর সদর ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, আক্রান্ত পরিবারকে আইনী সহ সকল সহায়তা দেওয়া হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: