লতিফ সিদ্দিকীকে মাগুরা আদালতে হাজির হওয়ার নির্দেশ

মাগুরানিউজ.কমঃ 

news_img

সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। সদর উপজেলার বগিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার মামলাটি করেন। 
মামলায় গত ২৮ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক সিটির জ্যাকশন হাইটস হোটেলের এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী যে বক্তব্য দিয়েছেন তা ইসলাম ধর্মের অনুসারিদের জন্য চরম আঘাত উল্লেখ করে অবিলম্বে তার গ্রেফতার ও শাস্তি দাবি করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফারাহ মামুন মামলাটি আমলে নিয়ে লতিফ সিদ্দিকীকে আগামী ১১ ডিসেম্বর আদালতে স্বশরীরে হাজির হওয়ার নিদের্শ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী ওয়াশিকুর রহমান কল্লোল মামলায় বাদীর অভিযোগের বিষয়ে বলেন, ‘মামলায় বাদী উল্লেখ করেছেন, লতিফ সিদ্দিকী একজন মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, বাচাল প্রকৃতির লোক। নিউইয়র্কের মতবিনিময় সভায় পবিত্র ইসলামের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহম্মদ (সাঃ), প্রবিত্র হজ, তাবলিগ জামাত সম্পর্কে অবমাননাকর ও বিতর্কিত মন্তব্য করেছেন। তার এ মন্তব্য ধৃষ্টতামূলক, কটূক্তিপূর্ণ। এতে প্রবিত্র ইসলাম ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করা হয়েছে। যা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে অবিলম্বে তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরী।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: