লঞ্চডুবিতে নারী-শিশুসহ ৩৭ মৃতদেহ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ 

Padma

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝ পদ্মায় কার্গো’র ধাক্কায় এমভি মোস্তফা নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ ৩৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া অর্ধশত লঞ্চ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার বেলা ১২টার দিকে  এ ঘটনা ঘটে। লঞ্চটি পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাচ্ছিল। লঞ্চটিতে প্রায় দুই শতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। এ ঘটনায় নিহত ও নিখোঁজ হওয়া যাত্রীদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পদ্মা পাড়ের উভয় তীর।

এদিকে ধাক্কা দেয়া কার্গো এমভি নার্গিসের মাস্টারসহ তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌমন্ত্রণালয়ের যুগ্মসচিবকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ডুবে যাওয়া লঞ্চ এমভি মোস্তফার নিহত যাত্রীদের এক লাখ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. খন্দকার শামসুজ্জোহা জানান, নিহতদের পরিবারকে এক লাখ পাঁচ হাজার টাকা দেয়া হবে। এর মধ্যে পাঁচ হাজার দাফন বাবদ দেয়া হবে।

এছাড়া মানিকগঞ্জের জেলা প্রশাসকের তহবিল থেকে আরো ২০ হাজার টাকা করে দেয়া হবে।
পাটুরিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মুকতাদির জানান, বেলা ১২টার দিকে একটি সারবোঝাই কার্গো লঞ্চটিতে ধাক্কা দিলে এটি ডুবে যায়। লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিল বলে তিনি প্রাথমিকভাবে নিশ্চিত করেন।
লঞ্চডুবির ঘটনায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে স্ব স্ব জেলা প্রশাসকের উদ্যোগে দুটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক। এছাড়া মানিকগঞ্জের শিবালয় ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি মেডিকেল সেন্টার খোলা হয়েছে পাটুরিয়া ঘাটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এদিকে এ দুর্ঘটনায় দায়ী কার্গোর মাস্টার ইকবাল ও সারেং শহিদুলকে গ্রেফতার করেছে পুলিশ।
দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। এ ছাড়া স্থানীয় প্রশাসনও উদ্ধার তৎপরতা তদারক করছেন।
লঞ্চ এমভি মোস্তফার ডুবে যাওয়া যাত্রীদের লাশের উদ্ধারের জন্য  নদী পাড়ে বসে অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পদ্মা পাড়ের উভয় তীর। দৌলতদিয়া নৌরুট এবং পাটুরিয়া নৌঘাট উভয় ঘাটেই অপেক্ষা করছে লঞ্চে নিখোঁজ হওয়া যাত্রীদের স্বজনরা। স্বজনদের এখন একটাই চাওয়া অন্তত তারা যেন লাশটি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: